দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়। দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। মাঝনদীতে কোনো ফেরি ছিল না।আরও পড়ুন, গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার অস্ত্র ও ট্রাক জব্দবাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান, আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।