দৈনিক সংবাদ দিগন্ত

শাকিবের নায়িকা হানিয়া আমির

ঢালিউড মেগাস্টার শাকিব খানের রোমান্টিক ধাঁচের সিনেমায় দেখা যাবে একজন পাকিস্তানি নায়িকাকে! চলতি বছরেই রোমান্টিকেএ সিনেমায় পাকিস্তানি কোনো একজন নায়িকা নিয়ে শুটিং শুরু করবেন শাকিব। নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটি নিশ্চিত করেছে।ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে। তাদের মধ্যে অন্যতম নাম পাকিস্তানের জনপ্রিয় তারকা অভিনেত্রী হানিয়া আমির।গতবছর বাংলাদেশে আসার শাকিবের সঙ্গে সিনেমায় কাজ করতে হানিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল। মৌখিকভাবে সেই প্রস্তাব পেয়ে তার টিম থেকেও ব্যাপক আগ্রহ দেখানো হয়েছিল।আরো পড়ুন ,বিরক্ত রাধিকাচুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল।হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে সিনেমাটিতে রোমান্স করতে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান। সেজন্যই ছবিটির ঘোষণা আনুষ্ঠানিকভাবে এখনো দেননি পরিচালক বা শাকিব টিমের কেউ।শাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানি যে কোনো পরিচিত মুখ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

শাকিবের নায়িকা  হানিয়া আমির