আশুলিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পাকিস্তানি রিভলবার উদ্ধার
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তানি তৈরি অস্ত্র উদ্ধারের ঘটনায়।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. খোকন (২৫) নামে এক যুবককে আটক করা হয়।অভিযান চলাকালে তার কাছ থেকে একটি পাকিস্তানি তৈরি রিভলবার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।আটক খোকন টাঙ্গাইলের ভূঞাপুর থানার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় বসবাস করছিলেন।আরও পড়ুন , লামায় এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়ডিবির তদন্তে জানা যায়, তার বিরুদ্ধে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি পাকিস্তানে তৈরি, যা নিয়ে উদ্বেগ রয়েছে। কীভাবে এই অস্ত্র দেশে প্রবেশ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।পুলিশ বলছে, অস্ত্র চক্রের সম্ভাব্য নেটওয়ার্ক এবং সরবরাহ লাইন শনাক্তে তদন্ত চলমান রয়েছে।এ ঘটনায় অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা হয়েছে এবং আরও তথ্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।আরও পড়ুন ,কোয়ার্টার নেই, ভোগান্তিতে ১৩২৫ সরকারি কর্মী; ব্যাহত নাগরিক সেবা