সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুন লাগে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনার পরই সাবস্টেশনের ভেতর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ট্রান্সফরমারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে, যা আশপাশে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার সময় সাবস্টেশনে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল, ফলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।আরও পড়ুন, মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুনখবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, দ্রুত পদক্ষেপের কারণে প্রায় ৩০০ কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।আরও পড়ুন, স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য: আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।