দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত এক আসামি আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির যৌথ অভিযানে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তমির উদ্দিন (৩১) নামে তালিকাভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ২৮৪/৬-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলার সালুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধীন আটাপাড়া বিওপি ও ব্যাটালিয়ন সদর থেকে দুটি টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার আলাউদ্দীন। আটক তমির উদ্দিন পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। তিনি ধরঞ্জি পোস্টের বাসিন্দা।আরও পড়ুন,সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অভিযানে তার কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মটোরোলা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, দুটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিমকার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা। আটক আসামি ও জব্দ মালামাল পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে বিজিবি জানিয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত  এক আসামি আটক