চলে গেলেন সমবায় ও নাট্য সংগঠক কসবায় খাইরুল রেজা শরীফ
কসবা উপজেলায় সমবায় আন্দোলনের নিবেদিত প্রাণ বাংলাদেশ পল্লী উন্নয়ন সমিতির সাবেক পরিদর্শক ও সাংস্কৃতিক সংগঠক মোঃ খাইরুল রেজা শরীফ(৬৮) গত সোমবার পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর মৃত্যুতে শোকের ছায়া নামে এসেছে। মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তান রেখে গেছেন। আজ ৯ জুন সকাল ১১ টায় পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর তার নিজ জন্মস্থান কসবা পৌর এলাকার তালতলা গ্রামে।আরও পড়ুন , আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি ও যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতারখাইরুল রেজা শরীফ এক দিকে সমবায় আন্দোলনের একজন নিবেদিত সংগঠক, অন্যদিকে ছিলেন একজন নাট্য অভিনেতা ও নাট্য পরিচালক।তাঁর মৃত্যুতে কসবার সাংস্কৃতিক অঙ্গনেও শূন্যতা সৃষ্টি হয়েছে।প্রায় বিশ বছর পূর্বে তাঁর স্ত্রী কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষীকা ফিরোজা আক্তার কিডনি জনীত রোগে ইন্তেকাল করেন।