হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ফুসফুসে সংক্রমণের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। রবিবার (১ নভেম্বর) বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন জানান, ড. মঈনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে। মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকেরা। আরও পড়ুন,সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এককএর আগে গত ২১ অক্টোবর রাতে তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে মন্ত্রীর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তাঁর ব্যক্তিগত সহকারী জানিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।