বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জে পরিবার কার্ডের কাজ খুব শীঘ্রই শুরু হবে। পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী কৃষক কার্ড চালু করবেন। আর এ ব্রিজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া-দৌলতপুর উপজেলার অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থার অনেক পরিবর্তন হবে। এ নদীর অন্যান্য স্থানেও সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। পর্যায়ক্রমে সেখানেও সেতু তৈরি করা হবে।শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ধলেশ্বরী নদীর ওপর ৩শ ৩৬ মিটার রাজৈয় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবেন বলেও জানান তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, উন্নয়ন কাজে নিজেদের কিংবা আত্বীয়দের জন্য কোনো তদবির করবেন না।আরও পড়ুন, যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রীযাদের ভালো কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। যাতে কাজ সুন্দর মতো শেষ হয়। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন। এলজিডির নির্বাহী প্রকৌশলী এসএম লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ক্দ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার পরিদর্শক আসাদ্জ্জুামানসহ বিভিন্ন দপ্তর প্রধান। জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।আরও পড়ুন, কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে - শিক্ষামন্ত্রীমন্ত্রী এর আগে উপজেলা প্রশাসনের সঙ্গে উন্নয়ন অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। তাহলে আপনারা কেন সময়মতো অফিসে আসতে পারবেন না। সাটুরিয়াকে কীভাবে দীর্ঘ, স্বল্পমেয়াদি কাজ করে উন্নয়ন করা যায়, তা লিখিত আকারে পাঠাবেন। সভা শেষে সম্প্রতি উপজেলার দরগ্রামে আগুনে পোড়া ১৩ জন ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করেন। এছাড়া বরাইদে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক ইমামকেও নগদ অর্থ প্রদান করেন। পরবর্তীতে বিকাল ৩টার পর তিনি দরগ্রাম নিজ বাসভবনে সাটুরিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।