দৈনিক সংবাদ দিগন্ত

পাকিস্তানে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে এ বিষয়ে এখনও ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া, এই আলোচনা সরাসরি হবে নাকি পরোক্ষভাবে—সেটিও এখনো স্পষ্ট নয়।আরো পড়ুন , ইরানের হামলায় ইসরায়েলের ‘নিওত হোভাব’ শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই আলোচনার জন্য পাকিস্তানের ওপর আস্থা রেখেছে—এতে আমরা আনন্দিত। আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে অর্থবহ আলোচনা আয়োজন করতে পারা আমাদের জন্য সম্মানের।’ ইসলামাবাদে তুরস্ক, মিশর ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। বৈঠক শেষে ওই কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। পাকিস্তান বা জাতিসংঘের ইরান মিশন এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি।

পাকিস্তানে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন