দৈনিক সংবাদ দিগন্ত

নকলের দায়ে ৯৫ বহিষ্কার, বন্যায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত

এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারাদেশে বহিষ্কার হয়েছেন ৯৫ পরীক্ষার্থী। একই দিনে অনুপস্থিত ছিলেন কয়েক হাজার পরীক্ষার্থী। অন্যদিকে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, বুধবার অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছেন ৮০ পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডে বহিষ্কার করা হয়েছে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জনকে। সব মিলিয়ে চতুর্থ দিনে বহিষ্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫।সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬২ শতাংশ।বোর্ডভিত্তিক বহিষ্কারের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০ জন। এরপর দিনাজপুরে ১৮, বরিশাল ও ময়মনসিংহে ১০ জন করে, ঢাকায় ৯, যশোরে ৮, রাজশাহীতে ৭ এবং সিলেটে ২ জন বহিষ্কার হয়েছেন।এদিকে আলিম পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এই পরীক্ষায় অনুপস্থিত আরো পড়ুন , ভারী বৃষ্টির ধাক্কা: চট্টগ্রামের রেলপথ ৫ ফুট উঁচু করার উদ্যোগ : রেল প্রতিমন্ত্রীছিলেন ৪ হাজার ৯৫৮ জন।কারিগরি শিক্ষা বোর্ডের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এবং পদার্থবিজ্ঞান-২ পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ১২ পরীক্ষার্থী। সেখানে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮১৬ জন।অন্যদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষা প্রশাসন।

নকলের দায়ে ৯৫ বহিষ্কার, বন্যায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত