দৈনিক সংবাদ দিগন্ত

মহেশপুরে মুক্তিযোদ্ধা সৃতি ফলকে কালিদিয়ে লেপন করা ৭ বীরশ্রেষ্ঠের ছবি পরিস্কার করা হচ্ছে

ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ঝিনাইদহের মহেশপুরে মুক্তিযোদ্ধা সৃতি ফলকে থাকা জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্টের ছবি গুলো কালিদিয়ে লেপন করা হয়। সেই রেপন তৃক ছবি গুলো বুধবার দুপুরে মহেশপুর বনিক কল্যান সমিতি ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পরিস্কারের কাজ শুরু করেছেন।মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি মোমিনুর রহমান খান জানান, যে দোষ করেছে সে তো পালিয়ে গেছে। ৭ জন বীরশ্রেষ্ঠ তো আর কোন দোষ করেনি। তাহলে তাদের ছবি গুলো এভাবে কালি দিয়ে লেপন করা ঠিক হয়নি। আর ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে আমাদের গর্ব সিপাগী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানও তো রয়েছে। তাই আমরা লেপন করা কালি গুলো তুলে পরিস্কার করে দিচ্ছি।আরও পড়ুন, মহেশপুরে ধানের র্শীষ প্রতিকে ভোট চেয়ে দোকানে দোকানে ধানের র্শীষের পোষ্টার বিতরণতিনি আরো বলেন এ বিষয়ে আমি উপজেলা প্রশাসনকে কয়েকবার জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। তাই আমরা নিজেরাই লেপনকৃত কালি তুলছি। উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, মুক্তিযোদ্ধা সৃতি ফলকে থাকা ৭ জন বীরশ্রেষ্ঠের ছবিতে যে কালি দিয়ে লেপন করা ছিলো আমরা সে কালিটা তুলে পরিস্কার করছি মাত্র।

মহেশপুরে মুক্তিযোদ্ধা সৃতি ফলকে কালিদিয়ে লেপন করা ৭ বীরশ্রেষ্ঠের ছবি পরিস্কার করা হচ্ছে