চার জুটির প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে আসছে ‘ক্যাফে আমব্রেলা’ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর অসুস্থতা নিয়ে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে উদ্বেগ প্রকাশ করেন তাঁর সহকর্মী ও ভক্তরা। এরপর অভিনেতার পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁর চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।রাশেদ মামুন অপু জানান, সমু চৌধুরীর পরিবারের অনুমতি পাওয়ার পর চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর চিকিৎসা সংগঠনটির তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং যাবতীয় খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে। তিনি বলেন, “সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তাঁর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।আরও পড়ুন,চার জুটির প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে আসছে ‘ক্যাফে আমব্রেলা’” সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ এবারই প্রথম নয়। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে তাঁকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন সংগঠনটির সদস্যরা। সে সময় তাঁর চিকিৎসার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে পরিবারের সম্মতি না পাওয়ায় সেই প্রক্রিয়া আর এগোয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে অভিনেতাকে বিভিন্ন স্থানে দেখা যাওয়ায় তাঁর সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার পরিবর্তে তাঁর চিকিৎসা ও সুস্থতার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।পরিবারের সম্মতি পাওয়ার পর এবার সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির এই উদ্যোগে অভিনেতার চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার বিষয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।