ভূমি অফিসে হয়রানি কমাতে বদলাচ্ছে পরিদর্শন ছক
ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ কমাতে মাঠপর্যায়ের পরিদর্শন ব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সেবার মান, কর্মকর্তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান পরিদর্শন ছক বা ফরম্যাট যুগোপযোগী করা হচ্ছে।বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ব্যবহৃত দুটি ছক নিয়ে আলোচনা হয়। এতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, সাধারণ নাগরিককে দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়া সরকারের স্পষ্ট অঙ্গীকার। এজন্য মাঠপর্যায়ের ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, পরিদর্শন ব্যবস্থা যেন শুধু নিয়মরক্ষার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। সুশাসন প্রতিষ্ঠায় এটিকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। পরিদর্শনের ছক সুনির্দিষ্ট ও সময়োপযোগী হলে অনিয়ম চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির সুযোগও কমানো সম্ভব হবে।কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিদ্যমান দুটি পরিদর্শন ছক নিয়ে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন।আলোচনায় সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, অনিয়ম শনাক্ত করা এবং কর্মকর্তাদের দায়িত্বশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।আড়ও পড়ুন,ছিনতাই ঠেকাতে দ্রুত বিচার আইনে কঠোর হচ্ছে রাষ্ট্রপক্ষটিআইবির সুপারিশ ও কর্মশালার মতামত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী দুটি পরিদর্শন ছক পরিমার্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত ছকের মাধ্যমে ভবিষ্যতে মাঠপর্যায়ের ভূমি অফিস পরিদর্শন আরও সুনির্দিষ্ট ও ফলপ্রসূ হবে বলে আশা করছে মন্ত্রণালয়।ভূমি অফিসে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ কমাতে মাঠপর্যায়ের পরিদর্শন ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য ব্যবহৃত দুটি ছককে আরও সময়োপযোগী করা হচ্ছে।বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ে আয়োজিত কর্মশালায় বিদ্যমান পরিদর্শন ছক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে টিআইবির পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করা হয়। মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিদর্শন প্রক্রিয়াকে আরও কার্যকর করার বিভিন্ন দিকও উঠে আসে।ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, পরিদর্শনকে নিয়মরক্ষার কাজ হিসেবে না দেখে সুশাসন প্রতিষ্ঠার কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। এর মাধ্যমে ভূমি অফিসের অনিয়ম শনাক্তের পাশাপাশি নাগরিক সেবার মানও যাচাই করা সম্ভব হবে।কর্মশালায় পাওয়া মতামত ও টিআইবির সুপারিশ পর্যালোচনা করে বিদ্যমান দুটি ছক প্রয়োজন অনুযায়ী সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত ছকের মাধ্যমে মাঠপর্যায়ে ভূমি সেবার প্রকৃত চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।