নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা অতীতের দম্ভের রাজনীতির সমালোচনা: মিয়া গোলাম পরওয়ার
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ক্ষমতার দম্ভ ও অহংকারের রাজনীতি কখনো স্থায়ী হয় না।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাকস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, নারায়ণগঞ্জ এক সময় নানা কারণে আলোচিত ছিল এবং সেখানে জামায়াতে ইসলামীর নেতাদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে মানুষের ইচ্ছার চেয়ে আল্লাহর হুকুমই চূড়ান্ত—এমন মন্তব্য করে তিনি বলেন, যিনি জামায়াতকে নারায়ণগঞ্জে প্রবেশে বাধা দেওয়ার কথা বলেছিলেন, শেষ পর্যন্ত তাকেই রাজনীতি থেকে ছিটকে পড়তে হয়েছে।তিনি আরও বলেন, অতীত রাজনৈতিক ঘটনাবলি থেকে সব দলেরই শিক্ষা নেওয়া উচিত। অহংকার, দম্ভ ও ক্ষমতার অপব্যবহার করে ভিন্ন মতের ওপর দমন-পীড়ন চালালে তার পরিণতি ভালো হয় না। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনাই প্রমাণ করে ক্ষমতা চিরস্থায়ী নয়।আরও পড়ুন, ঢাকা-১৪ আসনে সৎ নেতৃত্বের খোঁজে ভোটাররা, আলোচনার কেন্দ্রে ব্যারিস্টার আরমানজনসভায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি জোটের পাঁচটি আসনে মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।