দৈনিক সংবাদ দিগন্ত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা

যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটনসহ তিন নেতার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।শুক্রবার উপজেলা জামায়াতের এক সাংগঠনিক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। পদ স্থগিত হওয়া অন্য দুই নেতা হলেন জেলা শুরা সদস্য মহিউল ইসলাম এবং পৌর টিম সদস্য ফারুক হোসেন।দলীয় সূত্র জানায়, গত ৩০ এপ্রিল হরিহর নদ খননের মাটি বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।আরও পড়ুন , প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর তদন্তে নামে জেলা জামায়াত।তদন্ত কমিটির প্রতিবেদনে তিন নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আহসান হাবিব লিটনকে দুই মাস, মহিউল ইসলামকে তিন মাস এবং ফারুক হোসেনকে দুই মাসের জন্য দলীয় পদ থেকে স্থগিত করা হয়েছে।তবে এ বিষয়ে জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

জামায়াতের তিন নেতার পদ স্থগিত, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা