ইউনূসের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের বিদায়ী সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সম্প্রতি তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই অব্যাহতিপত্র দেওয়া হয়। এর আগে, ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে (ঝিনাইদহ-১) চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।আরও পড়ুন, প্রধান উপদেষ্টা সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশের ঘোষণাএদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ২৩ ডিসম্বের শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।