দৈনিক সংবাদ দিগন্ত

কপ-৩১ সম্মেলনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রাক্কালে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি নতুন বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপক সুযোগ সৃষ্টি করবে বলে গভীর প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।আরোও পড়ুন,গ্রেপ্তারে ইউএস ভিসা বাতিলের হুঁশিয়ারিএদিকে সিরডাপে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য ‘কপ-৩১’ (COP31) জলবায়ু সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে প্রস্তুতকৃত একটি জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেট ও সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আসন্ন কপ-৩১ সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব বহুমুখী পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা বিশ্ববাসীর সামনে জোরালোভাবে তুলে ধরতে চায় ঢাকা। প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক জলবায়ু সম্মেলনে নেগোসিয়েশন টেবিলে সফল হতে হলে আমাদের একটি অভিন্ন ও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর নিয়ে দরকষাকষি করতে হবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ক্ষতিগ্রস্ত তহবিল গঠনে উন্নত রাষ্ট্রগুলোকে তাদের আর্থিক প্রতিশ্রতি ঋণের ফাঁদ ছাড়া কেবল স্বচ্ছ অনুদান হিসেবে পূরণের আহ্বান জানান তিনি। জলবায়ু কূটনীতি সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় যৌথভাবে ফোকাল টিম গঠন করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

কপ-৩১ সম্মেলনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবে বাংলাদেশ