দৈনিক সংবাদ দিগন্ত

শবনম ফারিয়ার নয়া সিদ্ধান্ত

অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও নিয়মিত কাজ করতে চান না অভিনেত্রী শবনম ফারিয়া। বছরে মাত্র ৫ থেকে ৬টি বাছাই করা কাজে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অভিনয়ে অনিয়মিত থাকার কারণ জানিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শবনম ফারিয়া। এরপর একের পর এক নাটকে অভিনয় করে অল্প সময়েই দর্শকের কাছে পরিচিতি পান তিনি। একটা সময় ছোট পর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায়ও জায়গা করে নেন ফারিয়া।তবে সাম্প্রতিক সময়ে নিয়মিত অভিনয়ে দেখা যাচ্ছে না তাকে। এ নিয়ে ভক্ত-দর্শকদের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়—কেন অভিনয়ে অনিয়মিত শবনম ফারিয়া?আরও পড়ুন, অভিনয়ের পর গানে হানিয়া আমির সমালোচকদের দিলেন জবাবসম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও জীবনের বর্তমান পর্যায় থেকে নিয়মিত ২২ থেকে ২৩ দিন শুটিং করা তার পক্ষে সম্ভব নয়।শবনম ফারিয়ার ভাষায়, তিনি অভিনয় করতে চান, তবে নিয়মিত কাজ করতে চান না। বছরে ৫ থেকে ৬টি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও অভিনয়ের স্বাক্ষর রেখেছেন শবনম ফারিয়া। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।বর্তমানে নিয়মিত অভিনয়ের বাইরে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না এই অভিনেত্রী। বরং বছরে হাতেগোনা কয়েকটি ভালো ও বাছাই করা কাজের মাধ্যমে দর্শকের সামনে ফিরতে চান শবনম ফারিয়া।

শবনম ফারিয়ার নয়া সিদ্ধান্ত