দৈনিক সংবাদ দিগন্ত

সিরাজগঞ্জ রায়গঞ্জের সরকারি নয়পুকুরের মাটি রাতের আঁধারে বিক্রি

সিরাজগঞ্জ রায়গঞ্জের নিমগাছী সরকারি নয়পুকুরের মাটি রাতের আঁধারে বিক্রি  করা হচ্ছে । ১৮ জানুয়ারি  দিবাগত রাতে পুকুর সংস্কারের মাটি বিক্রি করছে একটি  কুচক্রী মহল। নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের (রাজস্ব) হ্যাচারী কমপ্লেক্সের ২ এর পশ্চিম পাশের গেট দিয়ে ট্রাক যোগে মাটি অন্যত্র বিক্রি হচ্ছে। সরকারি বিধি বিধান লঙ্ঘন করে মাটি বিক্রি বিষয়ে  নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের (রাজস্ব)  সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা সরকার অবগত নন।  সরেজমিনে গিয়ে ও তথ্য সূত্রে জানা যায়, পুকুর খননের মাটি পশ্চিম গেট দিয়ে ড্রাম ট্রাকে করে অন্যত্র যাওয়ার একটি ভিডিও চিত্রে প্রমান পাওয়া গেছে। সংরক্ষিত এলাকায় রাতের আঁধারে কার যোগসাজশে মাটি বিক্রি হচ্ছে বলতে পারে না কেউ। তবে কি সরিষার মধ্যেই ভূত এমন প্রশ্ন এলাকাবাসীর। ৩৪ টি পুকুর সংস্কারের তথ্য পাওয়া গেলেও  ঠিকাদারী  প্রতিষ্ঠানের তথ্য দিতে  নারাজ সিনিয়র সহকারী পরিচালক। প্রকল্পের মাটি বিক্রি করার বিধান আছে কিনা, এমন প্রশ্নের জবাবে নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক ।আরও পড়ুন, মেহেরপুরে হারানো ৯২টি মোবাইল ও ৫৫ হাজার টাকা মালিকের হাতে তুলে দিল পুলিশমাসুদ রানা সরকার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এ বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিপ করেননি। 

সিরাজগঞ্জ রায়গঞ্জের সরকারি নয়পুকুরের মাটি রাতের আঁধারে বিক্রি