আগামীর বাংলাদেশ ন্যায়ভিত্তিক হবে শাপলা কলির ভোটে: আসিফ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। শাপলাকলিকে ভোট দিলে এই পঞ্চগড়ে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না, আর কাউকে ঘুষ দিয়ে মামা চাচার পরিচয়ে চাকরি পেতে হবে না। শাপলাকলিকে ভোট দিলে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।(২ জানুয়ারি) রাতে পঞ্চগড়ের সাতমেরা হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। এ আসনে এমপি মন্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু তারা জীবনের পরিবর্তনে কাজ করেনি। আপনাদের সন্তানের ভবিষ্যত সুন্দর করতে তারা কাজ করেনি। আরো পড়ুন , গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুনসারজিস আলমকে নির্বাচিত করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সারজিস আলম সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ পর্যটন শিল্প বিকাশের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। যিনি এমপি না হয়ে, কোনো সরাসরি দায়িত্বশীল না হয়েও আপনাদের জন্য বিগত দেড় বছর এলাকার উন্নয়নে কাজ করেছেন। যদি আপনারা ১২ তারিখে নির্বাচনে শাপলাকলিকে ভোট দিয়ে সারজিসকে নির্বাচিত করেন, তবে তিনি একজন এমপি হলে আরও শক্তিশালী হয়ে কাজ করে যাবেন। এনসিপির মুখপাত্র বলেন, আমরা দেখেছি, এদেশে গত ৫৪ বছরে কমিশনারের ছেলে কমিশনার হয়েছে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়েছে, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রীর ছেলে-মেয়ে প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা কি চান না- একদিন এমন সময় আসবে যেদিন আপনার কোন সন্তান এমপি হবে? নাকি এমনটাই চলতে থাকবে?