গাজীপুর মহানগরীর নাওজোড় (কড্ডা) এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের মধ্যে সোমবার (২৬ অক্টোবর) থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ টানানো হয়। কারখানা কর্তৃপক্ষের টানানো নোটিশে উল্লেখ করা হয়, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে এবং রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে শ্রমিকেরা বেআইনিভাবে কাজ বন্ধ রেখে কারখানায় উচ্ছৃঙ্খল আচরণ করেন। কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। নোটিশে আরও বলা হয়, কারখানা পুনরায় চালুর অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে, শ্রমিকদের অভিযোগ,আরও পড়ুন,আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে তীব্র বিতর্ককারখানার সুইং সেকশনের এক সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারার ঘটনায় ইনচার্জের পদত্যাগের দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছিলেন। নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক সুইং অপারেটর বলেন, “শনিবার দুপুরে সুইং সেকশনের সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারেন ইনচার্জ। পরে ওই ইনচার্জের পদত্যাগের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন।” গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সোমবার থেকে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি, একজন স্টাফকে অব্যাহতি দিতে হবে। এ নিয়ে দুই দিন ধরে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।