দৈনিক সংবাদ দিগন্ত

ঈদযাত্রা নির্বিঘ্নে সর্বোচ্চ প্রস্তুতি, ফিটনেসবিহীন নৌযানে কড়াকড়ি

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক, নৌ ও রেলপথে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সরকার।রোববার রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। নৌ সেক্টরকে আরও কার্যকর ও নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, ধৈর্য ও ত্যাগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।আরও পড়ুন , ৫৮ দিনের নিষেধাজ্ঞায় সমুদ্রে কঠোর নজরদারি অভিযানেকারাদণ্ড ৯ জেলেরএদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ঈদের আগে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানো গেলে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌঘাট, লঞ্চ টার্মিনাল ও গুরুত্বপূর্ণ রুটগুলোতে নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন ও ঝুঁকিপূর্ণ নৌযান চলাচলের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

ঈদযাত্রা নির্বিঘ্নে সর্বোচ্চ প্রস্তুতি, ফিটনেসবিহীন নৌযানে কড়াকড়ি