দৈনিক সংবাদ দিগন্ত

ক্যারিয়ারে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে স্টার্ক ও নোমান

আইসিসি টেস্ট বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে প্রথমবারের মতো তিনি দুই নম্বরে জায়গা করে নিয়েছেন। এই অবস্থানে তিনি যৌথভাবে রয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলির সঙ্গে।অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স দুই ধাপ অবনমিত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নোমান আলি। গত অক্টোবরে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠেছিলেন এই পাকিস্তানি স্পিনার।আরো পড়ুন , আলো-আঁধারে কাটল দেশের ক্রিকেটের বছর ২০২৫টেস্ট বোলারদের শীর্ষস্থান আগের মতোই ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৮৭৯। মেলবোর্ন টেস্টে দুই ইনিংসে দুটি করে মোট চার উইকেট নেওয়া স্টার্কের রেটিং পয়েন্ট ৮৪৩। একই পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে আছেন নোমান আলিও, যিনি সর্বশেষ গত অক্টোবরে টেস্ট খেলেছিলেন।৮৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছেন প্যাট কামিন্স। নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৮৩৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন।

ক্যারিয়ারে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে স্টার্ক ও নোমান