দৈনিক সংবাদ দিগন্ত

বিসিবিতে আহ্বায়ক কমিটি তামিমের নেতৃত্বে সরকারি তদন্তের পর গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে গঠিত আহ্বায়ক কমিটি কোনোভাবেই “বাপের দোয়া–মায়ের দোয়া” ভিত্তিক নয়। বরং এটি গঠিত হয়েছে সরকারের করা তদন্তের প্রেক্ষিতে।এ তথ্য তিনি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে। আরো পড়ুন , ডিএমপির দুই সহকারী কমিশনার বদলি উত্তরা-গুলশান জোনে নতুন দায়িত্বস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ক্লাব ও ক্রিকেট বোর্ডে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছিল, যা প্রতিহত করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা অনুসন্ধান চালান। তদন্ত শেষে বিসিবি ভেঙে দেওয়া হয় এবং তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।তিনি জোর দিয়ে বলেন, এই কমিটি গঠন কোনো ব্যক্তিগত প্রভাব বা অনৈতিক লবিংয়ের ভিত্তিতে করা হয়নি।

বিসিবিতে আহ্বায়ক কমিটি তামিমের নেতৃত্বে সরকারি তদন্তের পর গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী