বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি, উন্নতির পথে নেইমারের চোট
বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে ব্রাজিল শিবিরে এসেছে স্বস্তির খবর। দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।গত মাসে পায়ের পেশিতে গ্রেড-২ মাসল টিয়ার ধরা পড়ার পর তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। চিকিৎসকদের মতে, সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।তবে সোমবার করা সর্বশেষ এমআরআই রিপোর্টে দেখা গেছে, পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে এবং অবস্থার উন্নতি হচ্ছে।আরও পড়ুন , ১৫ বছর পর ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়ানেইমারের অনুপস্থিতিতেও প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করেছে ব্রাজিল। পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ গোলে হারিয়েছে দলটি।আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেইমার প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে চিকিৎসকরা আশাবাদী, তিনি দ্রুত মাঠে ফিরতে পারবেন।চোটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বারবার মাঠের বাইরে থাকতে হয়েছে ৩৪ বছর বয়সী এই তারকাকে। হাঁটু ও পায়ের একাধিক চোট তার ক্যারিয়ারকে প্রভাবিত করেছে।ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারের এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।আরও পড়ুন, তীব্র গরম আর বজ্রঝড়ে থমকে যেতে পারে ২০২৬ বিশ্বকাপ