সিদ্ধিরগঞ্জে ৮ মামলার আসামি নূরছালাম গ্রেপ্তার
সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফ বোবা ডাকাত (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুইটি বৈষম্যবিরোধী হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক। মঙ্গলবার বিকেলে নূর ছালামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার নুরবাগ এলাকা থেকে ৮টি মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশের একটি দল গ্রেপ্তার করে। উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি নূর ছালাম ওরফ বোবা ডাকাত।আরো পড়ুন dailysdigantabd.com/post/চট্টগ্রাম-জেলা-স্টেডিয়ামে-বিজ/গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফ বোবা ডাকাত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রাজত্ব কায়েম করেছিল। যার কারণে এলাকার মানুষ তাকে বোবা ডাকাত হিসেবে আখ্যা দেন।