নীরবে মানবতার পাশে তারেক রহমান ‘সবার আগে হাসিমুখ’
কখনো অসহায় মানুষ, দুস্থ পরিবারের পাশে কখনোবা অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল।‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নীরব মানবিক দিকগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের মায়া, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা।শনিবার বিকালে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো পরবর্তী প্রতিক্রিয়ায় বক্তরা এসব কথা বলেন।এর আগে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। দর্শকরা দেখে আবেগ তাড়িত হয়ে যান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এই প্রথম নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ যা নির্মান করেছেন জুবায়ের বাবু।আরো পড়ুন , দাঁড়িপাল্লায় ভোট দিতে আহ্বান জানালেন সাদিক কায়েম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান যে- বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন, সেটা জানাই ছিলো না, আমরাও যেমন খুব বেশী কিছু জানতাম না তেমনি তথ্য চিত্রেও দেখলাম যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন তারাও বলেছেন, তারাও জানতো না কে আছেন পেছনে। কার কাছ থেকে আসছে সাহায্য। মানুষ ও প্রাণীর কল্যাণে তাঁর অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিকেই তুলে ধরেছে।’বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘আমার ধারণাই ছিলো না ঠিক কি দেখতে এসেছি, রাজনৈতিক কোন বিষয় নিয়ে হয়তো তথ্যচিত্রটি, কিন্তু এটি দেখে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম, বিস্মিতও হলাম। এখানে তারেক রহমানের অজানা মানবিক দিক উঠে এসেছে।’