সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, আহত পরিবারের সদস্যরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজু আহম্মেদ নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার পরিবারের কয়েকজন সদস্য। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।রোববার রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজু আহম্মেদ, বয়স ৩২ বছর। তিনি ওই এলাকার আয়নাল হকের ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।আরও পড়ুন, স্বস্তির খবর আজ থেকে চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু এইচএসসি ও সমমান পরীক্ষাঅভিযোগ রয়েছে, একদল দুর্বৃত্ত রাজুর ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে পরিবারের একাধিক সদস্যও হামলার শিকার হন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনাটি রাজনৈতিক বিরোধের জেরে ঘটেছে কি না, নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।