নিহত বাংলাদেশিদের মরদেহ আনার খরচ দেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কলকাতার নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে নেওয়ার ইচ্ছা থাকলে এর পুরো ব্যয় সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন, স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনিপররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিউমার্কেট এলাকার ওই অগ্নিকাণ্ডে মোট নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক।নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া দুর্ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।