নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতির উদ্যো
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় অধস্তন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।বুধবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী রবিবার থেকে বেঞ্চটির কার্যক্রম শুরু হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অধস্তন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, এ ধরনের মামলার রায়, নথিপত্র ও ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হলে তা শুনানির জন্য পেপারবুক আকারে প্রস্তুত করা হয়। একইসঙ্গে কারাগারে থাকা আসামিরা আপিল কিংবা জেল আপিলের আরো পড়ুন , রাজনৈতিক পরিচয় নয়, সব এলাকায় সমান উন্নয়ন: তারেক রহমানসুযোগ পান।সুপ্রিমকোর্টের তথ্য অনুযায়ী, গত এক দশকে ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানির জন্য প্রস্তুত হতে পাঁচ বছরেরও বেশি সময় লেগেছে। বর্তমানে হাইকোর্টের পৃথক চারটি বেঞ্চে ২০১৮ সালে নথিভুক্ত হওয়া মামলার শুনানি চলছে।সম্প্রতি পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এমন মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জোরালো হয়। রামিসার মতো নৃশংস ঘটনার বিচার দ্রুত কার্যকর করা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ও দাবি ওঠে।এরপরই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে ডেথ রেফারেন্স ও আপিল মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের পরিকল্পনার কথা জানায় সুপ্রিমকোর্ট প্রশাসন।অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলও জানিয়েছিলেন, এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।