বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাহিদ রহমান
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডিরেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন নাহিদ রহমান। গত ৩০ জুন কেন্দ্রীয় ব্যাংকের জারি করা আদেশে তাকে এ পদে উন্নীত করা হয়।পদোন্নতির আগে তিনি প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।নাহিদ রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।আরও পড়ুন, আরও শক্তিশালী রিজার্ভ, বেড়ে ৩৭.৮৪ বিলিয়ন ডলারশিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমকম (ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম সম্পন্ন করেন। এছাড়া জাপানের রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। পাশাপাশি ডিএফআই ও দ্য ফ্লেচার স্কুল অ্যাট টাফটস ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত সিডিএফপি (CDFP) বিষয়ে উচ্চতর পেশাগত প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।ব্যাংকিং ও আর্থিক খাত নিয়ে তার একাধিক গবেষণাপত্র ও নিবন্ধ দেশি-বিদেশি পেশাগত সাময়িকীতে প্রকাশিত হয়েছে।ব্যক্তিগত জীবনে খুলনার এক ব্যাংকার পরিবারে জন্ম নেওয়া নাহিদ রহমান এক কন্যাসন্তানের জননী।