নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন জামায়াত প্রার্থীর
১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। (২৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে না পারায় জোটের মধ্যে টানাপোড়েনের পরে সংবাদ সম্মেলন করলেন ড. ইকবাল হোসেন ভুঁইয়া।আরো পড়ুন , রাজনৈতিক সফরে তারেক রহমান কাল ময়মনসিংহ, বৃহস্পতিবার রাজশাহীনারায়ণগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।