দৈনিক সংবাদ দিগন্ত

লেবাননে ইসরায়েলি হামলা প্রাণ গেল ১৩ নিরাপত্তাকর্মীর

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়।প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘চরম উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন।যদিও হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।আরো পড়ুন , ইরানে আকাশ প্রতিরক্ষা পাঠাতে পারে চীন—গোয়েন্দা তথ্যে নতুন উত্তেজনালেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি রয়েছে দেশটি।অন্যদিকে ইরান এবং লেবানন উভয়েই দাবি করেছে, সাম্প্রতিক সমঝোতায় লেবানন ফ্রন্ট অন্তর্ভুক্ত ছিল এবং এই হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল।তবে তেল আবিব-এর অবস্থান ভিন্ন। ইসরায়েল জানিয়েছে, ইরান ইস্যুতে সমঝোতা থাকলেও লেবাননে তাদের সামরিক অভিযান সেই চুক্তির আওতায় পড়ে না।ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, হিজবুল্লাহ-এর হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত থাকবে।বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

লেবাননে ইসরায়েলি হামলা প্রাণ গেল ১৩ নিরাপত্তাকর্মীর