দৈনিক সংবাদ দিগন্ত

বিএনপির নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানালো বাংলাদেশ তরিকত ফেডারেশন

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নিরঙ্কুশ বিজয় অর্জনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) ভূমিকা বিশেষভাবে নজর কেড়েছে।ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, জামালপুর ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মাজার ও দরবারগুলোর বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারী বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ব্যাপক তৎপরতা চালিয়েছেন। তরিকত ফেডারেশনের সুনির্দিষ্ট আহ্বানে সাড়া দিয়ে দেশের পীর-মাশায়েখ ও মাজারের অনুসারীরা একযোগে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করেছেন, যা বিএনপির এই বড় ব্যবধানের জয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নির্বাচনী প্রচারণার সময়ও তরিকত ফেডারেশনের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকা-৯ নির্বাচনী এলাকায় ‘সম্মিলিত তরিকতপন্থী’ ব্যানারে দলটির নেতা-কর্মীরা সরাসরি ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নিয়েছিলেন। আরো পড়ুন , গণমাধ্যমে খণ্ডিত ফল দেখেও হতাশ হবেন না : জামায়াতের আমিরমাজার ও খানকাহ সংশ্লিষ্ট বড় একটি জনগোষ্ঠীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করতে তরিকত ফেডারেশন তৃণমূল পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করেছে। এই সমর্থন কেবল ভোট প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রচারণাকে ইতিবাচকভাবে পৌঁছে দিতেও দলটির অনুসারীরা সক্রিয় ছিলেন।এ বিষয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন,দেশের সকল মাজার ও তরিকতপন্থী ভক্ত-অনুসারীরা এই বিজয়কে তাদের নিজেদের বিজয় বলেই মনে করছেন। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, সারাদেশে ছড়িয়ে থাকা মাজার ও খানকাহগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। একই সঙ্গে বিএনপির এই ঐতিহাসিক ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন তিনি। তরিকতপন্থীদের এই সমর্থন আগামী দিনে দেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানালো বাংলাদেশ তরিকত ফেডারেশন