দৈনিক সংবাদ দিগন্ত

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে।আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।আরও পড়ুন, 'বিএনপিকে ফ্যাসিবাদ বলার আগে গঠনতন্ত্র পড়ুন' জামায়াতকে ফখরুলের বার্তাএর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আর শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে না। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম উপকূলে বাতাসের গতি তুলনামূলক বেশি থাকতে পারে।পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল