দৈনিক সংবাদ দিগন্ত

মেডিকেল কলেজ ছাত্রী সামিয়া নিঝুমের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কুষ্টিয়া সদর উপজেলায় একটি বহুতল ভবনের কক্ষ থেকে সামিয়া নিঝুম (২০) নামে কুষ্টিয়া মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের হাউজিং ইুব্লক এলাকার একটি ভবনের চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সামিয়া নিঝুম পাবনা জেলার চাটমোহর থানার ছোট শালিখা এলাকার আবদুস সালামের মেয়ে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার সুবাদে কুষ্টিয়া শহরের ওই ভবনে একাই একটি কক্ষ সাবলেট নিয়ে বসবাস করছিলেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে সামিয়ার বাবা মোবাইল ফোনে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভবন দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে বিষয়টি জানান। পরে কক্ষের দরজায় একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ুএ জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন, শ্যামনগরে বিজিবি মহাপরিচালকের নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভাভবন দেখাশোনার দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন বলেন, সামিয়ার বাবার ফোন পেয়ে আমরা কক্ষে খোঁজ নিতে যাই। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানানো হয়।” ওই ভবনে সাবলেট থাকা কুষ্টিয়া মেডিকেল কলেজের আরেক শিক্ষার্থী জানান, জানুয়ারির শেষ দিকে সামিয়া পাশের কক্ষটি ভাড়া নেন। তাঁদের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয় এবং তাঁর কোনো ব্যক্তিগত সমস্যার কথা তিনি জানতেন না। ওসি কবির হোসেন মাতুব্বার আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মেডিকেল কলেজ ছাত্রী সামিয়া নিঝুমের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ