বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে ৭০ বছর বয়সী শাহানাজ বেগমকে।নিহত শাহানাজ বেগম বাংলাদেশের কৃষি ব্যাংক এ প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেছিলেন। তার স্বজনরা জানান, সন্ধ্যার সময় তিনি অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন।আরো পড়ুন , পাথরঘাটায় তেল সিন্ডিকেটে অভিযান ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধারপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের ভাতিজা আবু রায়হান সুজন বলেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। ছেলে সজিব ফোন করে জানান, বাড়িতে অজ্ঞাত লোক ঢুকেছে। বাড়িতে গিয়ে দেখেন বড় আম্মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং গলায় ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার সময় সজিবের স্ত্রীকে অন্য ঘরে আটকে রাখা হয়েছিল।