দৈনিক সংবাদ দিগন্ত

শ্রীপুরে রাতে নিখোঁজ, সকালে গাছে ঝুলন্ত অবস্থায় মিলল বৃদ্ধের মরদেহ

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টেংরা গ্রামের চুক্কা বাড়ি এলাকায় কবির হোসেন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি আকাশমনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের আকাশমনি গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় কবির হোসেনের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী শ্রীপুর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন, সড়কের জমি দখল করে এস এ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপনিহতের মেয়ে রেখা জানান, তার বাবা কয়েকদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং মানসিকভাবে দুর্বল ছিলেন। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেও রাত ১২টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশেই তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। আরও পড়ুন, স্থায়ী সমাধানে ধোঁয়াশা' রাস্তা সংস্কার হয় কিন্তু চওড়া হয়নাস্থানীয় গ্রাম পুলিশ সদস্য শরীফ মিয়া জানান, ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, কবির হোসেন সহজ-সরল মানুষ ছিলেন। কারও সঙ্গে তার কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। তবে গত কয়েকদিন ধরে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করছিলেন বলে শুনেছেন। আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে মাদক, অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামী গ্রেফতারশ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীপুরে রাতে নিখোঁজ, সকালে গাছে ঝুলন্ত অবস্থায় মিলল বৃদ্ধের মরদেহ