দৈনিক সংবাদ দিগন্ত

আর্সেনালকে কাঁপিয়ে দিয়েছে ম্যানসিটির দুর্দান্ত পারফরম্যান্স

প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার তারা ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বেড়েছে। দুই দলের পয়েন্টের ব্যবধান এখন ২-এ চলে এসেছে।শুরুতে দারুণ খেলেছে সিটি। ম্যাচের ১৪ মিনিটে ওমর মারমুশ দৌড়ে গিয়ে বল বাড়ান ও’রাইলিকে। তিনি বাঁ পায়ের শটে গোলরক্ষক নিক পোপকে পরাস্ত করেন।নিউক্যাসল দ্রুতই ঘুরে দাঁড়ায়। এক দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পান লুইস হল। তার শট সিটির এক খেলোয়াড়ের গায়ে লেগে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা-কে ফাঁকি দেয়, জড়ায় জালে।আরো পড়ুন , অধিনায়কত্বে নতুন যাত্রা পর্তুগালের দায়িত্ব ফিরে পেল রোনালদোহালান্ড গোল না পেলেও পরিশ্রম করেছেন। নিজের অর্ধে নেমে শট ঠেকিয়েছেন। ক্লিয়ার করেছেন। তার মাপা ক্রস থেকেই আসে ও’রাইলির দ্বিতীয় গোল। এটি ছিল প্রিমিয়ার লিগে ও’রাইলির প্রথম জোড়া গোল। সিটির এই জয়ের ফলে এখন শিরোপা দৌড় আরও জমে উঠেছে। এই জয়ে পেপ গার্দিওলার দল আর্সেনালের ব্যবধান কমিয়ে আনে দুই পয়েন্টে। সিটির পয়েন্ট এখন ৫৬। আর্সেনালের ৫৮। দুই দলই খেলেছে ২৭টি ম্যাচ।রবিবার উত্তর লন্ডনের ডার্বিতে টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলতে যাবে আর্সেনাল। সিটি এখন সেই ম্যাচের দিকে তাকিয়ে আছে। রবিবার আর্সেনাল হোঁচট খেলে সুবিধা পাবে সিটিই।

আর্সেনালকে কাঁপিয়ে দিয়েছে ম্যানসিটির দুর্দান্ত পারফরম্যান্স