দৈনিক সংবাদ দিগন্ত

“সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা ছাড়া হামলা সম্ভব নয়”: নাহিদ ইসলাম

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা গভীর উদ্বেগের বিষয় হিসেবে নিন্দা জানিয়েছেন গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা ছাড়া এবং তাদের পরিকল্পনা ছাড়া এ হামলা সম্ভব নয়।পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।নাহিদ ইসলাম বলেন, “সরকারের যে নিষ্ক্রিয়তা আমরা দেখেছি, তার পেছনে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা না থাকলে এটি সম্ভব হতো না। এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে; প্রথম আলো ও ডেইলি স্টার বরাবর হুমকির শিকার হয়েছে। যদি সরকারের ভেতর থেকে যোগসাজশ থাকে, তাহলে এমন ঘটনা ঘটানো অনেক সহজ হয়ে যায়।তিনি আরও বলেন, “গতকালের হামলার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা উচিত। এছাড়া, সরকারের ভেতরে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।আরও পড়ুন:  ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলেছে মোদির বিজেপিনাহিদ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজকর্মকেও সমালোচনা করেন। তিনি বলেন, “শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নেননি। নৈতিকভাবে তিনি ওই দায়িত্বে থাকা উচিত নয়। সরকারের পক্ষ থেকে দায়শীল আচরণ আমরা পাচ্ছি না।পরিদর্শনের পরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, “যেসব চক্রান্ত চলছে, তা মাত্র কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ। আধুনিক প্রযুক্তি দিয়ে তাদের শনাক্ত করা সম্ভব এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত।এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, হামলার আগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা সরকারের ব্যর্থতা। দেশের মানুষকে আহ্বান জানাই—মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা জরুরি। এই ঘটনায় গণতান্ত্রিক সংস্কার জোট গভীরভাবে ব্যথিত।

“সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা ছাড়া হামলা সম্ভব নয়”: নাহিদ ইসলাম