দৈনিক সংবাদ দিগন্ত

দেশপ্রেমে অটল হাদি, সাহসের প্রতীক: নাসির উদ্দিন নাসির

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদি এক অবিচল সাহসের নাম। দেশপ্রেমের প্রশ্নে অটল, যার প্রতিরোধ কখনো আপস করেনি।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এসব কথা বলেন তিনি।নাসির উদ্দিন নাসির লেখেন, হাদি ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু রাজপথে লড়েছেন এমন নয়, বরং আরো তাৎপর্যপূর্ণভাবে লড়েছেন সংস্কৃতির ময়দান।আরও পড়ুন: বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করলো বেবিচকশিল্প, সাহিত্য ও বিবেকের সংমিশ্রণে স্বৈরাচারের শিকড়কে চ্যালেঞ্জ করেছিলেন।তিনি আরো লেখেন, পতিত ফ্যাসিবাদীগোষ্ঠী হাদিকে ঘাতকের হাতে হত্যা করলেও, তার আদর্শকে হত্যা করতে পারেনি। শরীফ ওসমান হাদি বেঁচে থাকবেন আমাদের প্রতিটি সাংস্কৃতিক প্রতিরোধে, মাথা নত না করা প্রতিটি তরুণ কণ্ঠে, আর সেই বিশ্বাসে স্বাধীনতা শুধু রাজপথে নয়, সাংস্কৃতিক  চেতনাতেও রক্ষা করতে হয়। তার সংক্ষিপ্ত কিন্তু  উদ্দীপ্ত  জীবন আমাদের মনে করিয়ে দিবে- ব্যক্তিকেই  হত্যা করা যায়, কিন্তু উত্তরাধিকারকে নয়।মহান আল্লাহ শহীদ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

দেশপ্রেমে অটল হাদি, সাহসের প্রতীক: নাসির উদ্দিন নাসির