ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।(৫ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আরও পড়ুন , ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে পিস্তল উদ্ধারপরে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত মাহিনুর ওরফে মাহমুদা আখাউড়া উপজেলার টনকী এলাকার বাসিন্দা। তিনি কালাম ওরফে মাওলা মিয়ার স্ত্রী।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আরও পড়ুন , ব্রাহ্মণবাড়িয়ায় ২২ মামলার আসামিসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার