দৈনিক সংবাদ দিগন্ত

ট্রেনের ধাক্কায় বগুড়ায় প্রাণ গেল মা ও সন্তান

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারী ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।(২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে সোনাতলা থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন।আরো পড়ুন , কুড়িগ্রামের জনজীবন কাঁপছে শীতের তীব্রতায়নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।পুলিশ জানায়, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে সোনাতলার দিকে যাচ্ছিলেন। এ সময় রেললাইনের ওপর মা ও ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। ওই ঘটনায় উদ্ধার করতে যাওয়া ওই ব্যক্তি আহত হন।এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

ট্রেনের ধাক্কায় বগুড়ায় প্রাণ গেল মা ও সন্তান