দৈনিক সংবাদ দিগন্ত

দুমকিতে হামলায় নারীসহ পাঁচজন আহত গ্রেফতার ২ জন

পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আবুল হোসেন ও হানিফ হোসেনের সঙ্গে একই এলাকার সিদ্দিক মৃধার দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। আরো পড়ুন , জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান জরিমানা কার্যকরএরই জের ধরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা ও তার ছেলেরা আবুল হোসেন ও হানিফ হোসেনদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়। এতে সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮) গুরুতর জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

দুমকিতে হামলায় নারীসহ পাঁচজন আহত গ্রেফতার ২ জন