গাজীপুরে নারীর ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা আটক
গাজীপুরের গাছা এলাকায় পাওনা টাকাসংক্রান্ত বিরোধে রানী বেগম (৪০) নামে এক নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রদলের সাবেক নেতা আশিক ইসলাম ওরফে স্বপনকে (২৭) শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত রানী বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মো. হিরোনের স্ত্রী। গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া থাকতেন তিনি।ওই এলাকার দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকান চালাতেন ওই নারী।গ্রেপ্তার আশিক ইসলাম ওরফে স্বপন মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। আশিক গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।আরো পড়ুন , বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে চায় জামায়াত : রামগঞ্জে চরমোনাই পীরপাওনা টাকা নিয়ে একই এলাকার মুদি দোকানি নজরুল ইসলাম ও তার ছেলে আশিক ইসলামের সঙ্গে রানীর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শনিবার সকাল ৮টার দিকে আশিকের বাবা নজরুল ইসলামকে গালাগাল করেন রানী বেগম। বিষয়টি জানতে পেরে আশিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রানী বেগমের ওপর হামলা করেন। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।রানীকে বাঁচাতে তার ছেলে হৃদয় মিয়া ও ওসমান হোসেন এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করে আশিক পালিয়ে যান। পরে আহত অবস্থায় রানী বেগমকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।