দৈনিক সংবাদ দিগন্ত

আইডিয়া থাকলেই সম্ভব : প্রিয়াঙ্কা

ঘরের কাজ কেবল নারীর দায়িত্ব— সমাজে প্রচলিত এমন ধারণার বিরোধিতা করে সরব হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘কান লায়ন্স’ উৎসবে দেওয়া বক্তব্যে তিনি বলেন, রান্না করা কিংবা ঘর পরিষ্কার করা কোনো নির্দিষ্ট লিঙ্গের কাজ নয়; বরং এগুলো প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের মৌলিক জীবন দক্ষতা।তিনি বলেন, এখনও বহু পরিবারে ঘরের কাজকে নারীর দায়িত্ব হিসেবেই দেখা হয়, যা লিঙ্গসমতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিজের কাজ নিজে করার সক্ষমতা থাকা প্রয়োজন।শুধু সামাজিক বার্তাই নয়, একই অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পের পরিবর্তন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রিয়াঙ্কা। প্রযুক্তির উন্নয়নের কারণে এখন চলচ্চিত্র নির্মাণ অনেক সহজ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।আরও  পড়ুন,মৃত্যুই সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুলতার ভাষায়, একসময় চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করা অত্যন্ত কঠিন ছিল। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে প্রতিভাবান যে কেউ নিজের সৃষ্টিশীলতা বিশ্বদরবারে তুলে ধরতে পারছেন।এদিকে দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলির পরিচালনায় নির্মিতব্য ‘বারাণসী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও বড় পর্দায় দেখা যাবে তাকে। মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে এই মেগা প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন তিনি।প্রায় এক হাজার কোটি রুপি বাজেটের ‘বারাণসী’ ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আইডিয়া থাকলেই সম্ভব : প্রিয়াঙ্কা