দৈনিক সংবাদ দিগন্ত

নারীর ক্ষমতায়ন হবে নির্বাচনী ইশতেহারের মূল অঙ্গ

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্রপরিচালনার সর্বত্র শরিয়াহকে প্রাধান্য দিয়ে বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ নয়া বন্দোবস্ত নির্মাণের ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে দলটি। ইশতেহার উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীরসাহেব চরমোনাই।এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার গুণীজনরা উপস্থিত থাকবেন।দলটি থেকে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পুরনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সম্মান দেখিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরিয়াহ প্রাধান্য পাবে।আরো পড়ুন , জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ জামায়াতের নেতারইশতেহারের প্রতিপাদ্য হিসেবে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শব্দবন্ধনীকে গ্রহণ করা হয়েছে। জনপ্রত্যাশা হিসেবে শরিয়াহর প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও অধিকার গুরুত্ব পাবে।জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দিলেও ইশতেহারে নারীর ক্ষমতায়নের বিষয় থাকবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন সামনে রেখে ভোটে ইসলামী দলগুলোর ভোট একবাক্সে আনার চেষ্টা করেছিলেন। সে লক্ষ্যে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশসহ মোট ১১ দল মিলে জোট হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা ও প্রাপ্তির গরমিল দেখিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যে থাকতে পারেনি। আসন প্রাপ্তি নিয়েই মূল সংকট তৈরি হয়। 

নারীর ক্ষমতায়ন হবে নির্বাচনী ইশতেহারের মূল অঙ্গ