গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, নারীর অধিকার রক্ষায় জোর
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরও পড়ুন, ফুলবাড়িয়া পাহাড় অনন্তপুরে দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলের বাগানআজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর- ১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর ছবুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুর বাশারসহ অন্যান্যরা। আরও পড়ুন, গঙ্গাচড়া প্রেসক্লাবের "সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিতবক্তারা নারী ও কন্যাদের অধিকার রক্ষা, সমতা প্রতিষ্ঠা এবং সমাজে নারীর অংশগ্রহণ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।