বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।মঙ্গলবার কারা অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।কারা মহাপরিদর্শক বলেন, বর্তমান সময়ের প্রয়োজন এবং আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।এর অংশ হিসেবে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’-এর একটি খসড়া প্রণয়ন করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।আরও পড়ুন, শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারিএর আগে ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে দেশের কয়েকটি কারাগারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। হামলা, ভাঙচুর ও বিদ্রোহের সুযোগে পাঁচটি কারাগার থেকে পালিয়ে যায় ২ হাজার ২৪৭ বন্দি। নরসিংদী কারাগার থেকেই পালায় ৮২৬ বন্দি।কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৬৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ জনকে এখনো শনাক্ত করা যায়নি।এদিকে কারাগারে বন্দিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক জানান, কোনো বন্দিকেই আলাদাভাবে সুবিধা দেওয়া হচ্ছে না।কারাগারের নিরাপত্তায় জনবল সংকটকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সংকট নিরসনে নতুন করে প্রায় ১ হাজার ৮৯৯টি পদ অনুমোদন করা হয়েছে।