দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশ বন্ডে সাড়ে ১৮ লাখ টাকা

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হবে, সে তালিকা প্রায় তিন গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় সাত দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই গতকাল মঙ্গলবার বাংলাদেশসহ আরো ২৫ দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।বন্ডের ওই পরিমাণ প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার।আরো পড়ুন , ট্রাম্প দাবি রাশিয়ার তেল শুল্কে মোদী খুশি ননভিসা বন্ড কী : ভিসা বন্ড হলো একধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে; যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে।বেশির ভাগ দেশই ভিসার জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চায়। কিন্তু ফেরতযোগ্য জামানত দিয়ে দেশে প্রবেশের অনুমতি প্রদানের ব্যবস্থা চালু করেনি। নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালু করেছিল, পরে তা আর কার্যকর হয়নি। ২০১৩ সালে যুক্তরাজ্য কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নেয়, কিন্তু পরে তা বাতিল করে।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশ বন্ডে সাড়ে ১৮ লাখ টাকা